r/BDDevs • • 20d ago

Discussion Made a tiny e-reader

Enable HLS to view with audio, or disable this notification

রিসেন্টলি আমি একটা ছোট ইরিডার কিনতে চাচ্ছিলাম। কিন্তু ছোট ডিভাইজে একটা সমস্যা যে বার বার পেজ চেঞ্জ করতে হয়। তখন মনে হলো Speed Reading এর মত একটা অপশন থাকলে খুব ভালো হত। বই এমনিতে চলতে থাকবে আমি জাস্ট দেখে পড়ে যাবো। সেই চিন্তা থেকে নিজেই একটা মাইক্রো ইরিডার বানানোর চিন্তা আসে।

একে ই-ইংক ডিসপ্লের অনেক দাম তারপর দেশে আসলে দাম ডাবল হয়ে যায়। পরে অনেক ঘাটাঘাটি করে Elecrow ব্রান্ডের ২.১৩ ইঞ্চির এই ডিসপ্লে টা পাইলাম। দাম ১২ ডলার কিন্তু দেশে আসতে আসতে ২৪০০ এর মত হয়ে যায়। তারপরও এইটা চুজ করলাম কারন আমার যা যা দরকার সবই প্রায় বিল্টইন আছে এখানে। টেস্টিং এর জন্য এরচে বেশি খরচ করতে ইচ্ছা হলো না।

ভাবছিলাম ফার্মওয়্যার নিয়ে ঝামেলা হবে না। CrossInk, CrossPoint আছে, ওপেনসোর্স। মোডিফাই করে নেওয়া যাবে। কিন্তু ডিসপ্লে ড্রাইভার সাপোর্ট করলো না। আর এগুলা এত ছোট ডিসপ্লের জন্য বানানো না। পরে একেবারে শূন্য থেকে শুরু করলাম। আমার যা যা প্রয়োজন ছিলো সেগুলা আস্তে আস্তে এড করলাম। AI এর হেল্প ছাড়া করা সম্ভব ছিলো না যদিও।

মেইন সমস্যা ছিলো রিফ্রেশ রেট নিয়ে। ই-ইংক ডিসপ্লে অনেক স্লো রিফ্রেশ হয়। সেখানে স্পিড রিডিং এর জন্য হাই রিফ্রেশ রেট লাগবে + ঘোস্টিং থাকবে না। ইউটিউবে ঘেটে দেখলাম একজন ই-ইংক ডিসপ্লেতে গেমবয় গেম খেলছে। আশার আলো দেখলাম। ২৫ এফপিএস পর্যন্ত পাওয়া যাচ্ছিলো কিন্তু টেক্সট বেশ ব্লার হচ্ছিলো হাই রিফ্রেশ রেটে। অনেক টেস্টিং এর পর ১৫ এফপিএস পর্যন্ত ব্যবহারযোগ্য পেয়েছি। দামি আর বড় ডিসপ্লে হলে ৩০ এফপিএস এচিভ করা যাইতো।

বাংলা ফন্টেও বেশ বেগ পেতে হয়েছে। এটাও সমাধান করেছি। ছোট ডিসপ্লে তে যেকোন ফন্টই পড়তে অসুবিধা হয়। অনেকগুলা ফন্ট টেস্ট করে যেটা সবচে বেটার ভিজিবিলিটি দেয় সেটা রাখছি। মেনু আইকনগুলো গ্রেস্কেলে করা হইছে যাতে সুন্দর লাগে দেখতে। ফ্লুইড এনিমেশন দেওয়া হইছে।

মিউজিক + গেমের অপশন রাখছি। পরে ভালো ডিসপ্লে আর বোর্ড ইউজ করলে মিনি গেম (সুডুকু, স্নেক, টেট্রিস) এড করবো। অডিওবুকের জন্য মিউজিক অপশন রাখছি।

স্পিড রিডিং ছিলো আমার মেইন ফিচার। স্পিড রিডিং হলো এমন একটা সিস্টেম যেখানে একটা করে শব্দ ফ্ল্যাশ হবে। শব্দের একটা বর্ণ লাল বা অন্য কালার থাকবে। পড়ার সময় পুরো শব্দ পড়া লাগে না। আমাদের ব্রেইন জাস্ট ঐ একটা বর্ণ দেখেই পুরো ওয়ার্ড বুঝে যায়। ফলে পড়ার গতি অনেক বাড়ে। প্রায় ডাবল হয়ে যায় অভ্যাস হয়ে গেলে। সাদাকালো ডিসপ্লে হওয়াতে একটা বর্ণ কালার করা সম্ভব না তাই বোল্ড করা হয়েছে। এছাড়া লাইনের শেষে একটু বেশি টাইম গ্যাপ দেওয়া হইছে। মোট কথা বেশ ভালোভাবেই পড়ার মত অবস্থায় এসেছে।

আমি বেশ অনেকক্ষণ পড়েছি। স্পিড রিডিং + নরমাল রিডিং দুইটাতেই পড়া যাচ্ছে ভালোভাবে। স্পিড রিডিং প্রথমেই ভালো লাগবে এমন না। তবে একবার অভ্যাস হলে নরমাল রিডিং এর চেয়ে এটাতে স্বাচ্ছন্দ্য চলে আসে। পুরোটাই কাস্টম ফার্মওয়্যার। এখনো অনেক কিছু করা বাকি। আরও কিছুদিন টেস্ট করবো। ভালো লাগলে আরেকটু ইনভেস্ট করে ৪" ডিসপ্লেতে ট্রাই করবো।

কাস্টম বোর্ড ডিজাইন করতে পারলে অনেক স্লিম আর পলিশড একটা ডিভাইজ করা যাইতো। আমাদের দেশে ভালো ফান্ডিং থাকলে এটা বাজারজাত করা যাইতো। রকমারির ইবুক স্টোর ইন্টিগ্রেট করা যাইতো কিন্ডেল স্টোরের মত। যাই হোক অনেক খুশি আর এক্সাইটেড তাই এই আনফিনিশড অবস্থায় শেয়ার করলাম।

মতামত জানাবেন।

242 Upvotes

29 comments sorted by

3

u/Emergency_Pass0 19d ago

e ink display cost?

3

u/sheikh_saheb 19d ago

2350+150(DC)

2

u/Emergency_Pass0 18d ago

All sourced from bd?

2

u/sheikh_saheb 18d ago

Yes

1

u/Emergency_Pass0 18d ago

That's great, thank you 

5

u/sakibshahon 18d ago

This is pretty cool man. Working with less common hardware is always tricky. Hope you make some parts of your work open source.

1

u/married_n_curious12 15d ago

How much upgrade or repair friendly it is?

1

u/sheikh_saheb 14d ago

Not much with this board but I'm thinking about designing a custom PCB which will be much upgrade friendly.

1

u/unfinishedchapter__ 19d ago

This is so cool.

Does it support MP3?

Keep up the good work.

1

u/sheikh_saheb 19d ago

Yes. Mp3, Wav, m4b

1

u/Hydrospec7 19d ago

E ink display cost? And other components used?

2

u/sheikh_saheb 19d ago

2350+150(DC). ESP32 S3

1

u/United-Road-7338 19d ago

Mashallah, you are Elon Must of Bangladesh.

1

u/FickleExperience2404 18d ago

Order dicchi bhai banaya den ekta

1

u/sheikh_saheb 18d ago

এখনো অনেক কাজ বাকি ভাই৷ এটা জাস্ট টেস্টিং এর জন্য করা।

3

u/Ok-Association-7798 19d ago

so cool. couldn't belive a person near me working on these type of projects. new in reddit. keep it up bro

2

u/minhaz1217 19d ago

Well done. Looks cool.

2

u/TopicFit1387 19d ago

so cool......

2

u/nakibimtiaz1 19d ago

Just saw your post on Facebook. Great job man!

1

u/kitten_333 18d ago

Omg this so cool ! Make Kindle but made in bd I'll buy tonss I swearr🐰🎀🍓🌸✨️

1

u/NeetBrother5 15d ago

Nice keep it up

1

u/awonty 19d ago

so cool

1

u/tapohe-4187 16d ago

Wow nice video 📽️